ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রাম ইজিবাইকের এক্সেলেটর ২ বছরের শিশুর মৃত্যু

Nadigram
November 27, 2024 8:06 pm
Link Copied!

মোঃ সাদিকুল ইসলাম (জেলা বগুড়ার বিশেষ প্রতিনিধি:)

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইকের এক্সেলেটর টানতে গিয়ে আবু সাফিউল শাফিন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে নন্দীগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। শিশু আবু সাফিউল শাফিন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবু সাফিউল শাফিন তার মায়ের সাথে নন্দীগ্রাম দক্ষিণপাড়াস্থ নানাবাড়িতে বেড়াতে আসে। সে নানা শাহজাহান আলীর সাথে নন্দীগ্রাম বাজারে বেড়াতে আসে। সেখানে একটি পণ্যবাহী ব্যাটারিচালিত ইজিবাইক অন করা অবস্থায় দাঁড় করানো ছিলো। শিশু আবু সাফিউল শাফিন ওই ইজিবাইকটির এক্সেলেটরে হাত দিয়ে টানলে ইজিবাইকটি সামনের দিকে চলতে থাকে। এতে শিশুটির মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।