নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম
ময়মনসিংহের নান্দাইলে অসহায় বিধবা ফিরোজা বেগমের পাশে দাঁড়িয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় “কার খবর কে রাখে সবাই তো ব্যস্ত” হেডলাইনে নিউজ টি প্রকাশ হওয়ার পর গত রোববার (২ মার্চ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নিজেই তাকে দেখতে ছুটে যান বিধবা ফিরোজার বাড়িতে। এসময় তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
নান্দাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় বৃদ্ধা ফিরোজা বেগম।স্বামীকে হারিয়েছেন ২৫ বছর আগে।একমাত্র মেয়ে সেও বিধবা। এই নি:স্ব জীবনে সম্বল বলতে কেবলই ভাঙা টিনের একটা ছাপড়া ঘর। খাবার বলতে জোটে দুই বেলায় দুই হাত পেতে যে যা দিয়ে যায় তা।ইউএনও সারমিনা সাত্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেখতে গিয়েছি। তাকে খাদ্য সামগ্রীসহ সহযোগীতা করতে পেরে ভালো লাগছে।আর যেন কারো কাছে হাত পাত্তে না হয় এমন একটা ব্যবস্থা করবো তার জন্য।

