তাজুল ইসলাম :বগুড়া শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় বিশালপুর খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৫ শেরপুর -ধুনটের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায়।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজামাল সিরাজী, মুন্সি সাইফুল বাড়ি ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শিল্পী রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রইচ উদ্দিন, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম , সাধারণ সম্পাদক নুরে আলম সানি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর লিটন, প্রমুখ।এ নির্বাচনি জনসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ওয়াড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মী ও জনসাধারণ।

