ঢাকাWednesday , 23 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

Nadigram
April 23, 2025 10:03 am
Link Copied!

 আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় ও সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।২০২৫ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহনের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের গেটে তাঁদের আদরের সন্তানের জন্য পরিক্ষার কেন্দ্রের বাহিরে প্রচন্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করেন দীর্ঘ তিন ঘন্টা তাঁদের সন্তানদের জন্য। এদিকে অভিভাবকগন ক্লান্ত আর অস্থিরতার মধ্যে অপেক্ষা কাটে আদরের সন্তানদের পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত।এসময় অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন বেলকুচি উপজেলা ছাত্রদল।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আরফান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান, বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এস,এম রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহীন রেজা, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রোমান রিয়াদ,, পৌর ছাত্রনেতা মাসুদ,,নাজমুল, শাহেদ,নাইম,বরকত উল্লাহ সহ বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।