ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া’য় বিটিএসএফ-এর মতবিনিময়, পরিচিতি সভা ও সংবর্ধনা

Nadigram
November 1, 2024 5:26 pm
Link Copied!

আরাফাত হোসেন নিজস্ব প্রতিবেদকঃ

বিটিএসএফ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে মতবিনিময়, পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর ২০২৪, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া’র নোওমী রেষ্টুরেন্টে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, বিটিএসএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আল-আমিন শাওন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাগীর মৃধা।

এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সহ-সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নাদিম, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক খন্দকার সায়েদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক, মো. বাবুল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সরকার কামরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান মোমেন, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার আলমগীর, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. এনায়েত খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক সামসুন নাহার জেনী, সহ-দপ্তর সম্পাদক শামিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. আবুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান খন্দকার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর ওসমান ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য দিদার আলম সহ বিটিএসএফ-এর জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হেলাল উদ্দিন বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং শাহাগীর মৃধা বিটিএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও জেলার অন্যান্য ও কেন্দ্রীয় নেতাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।