ঢাকাThursday , 20 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভদ্রঘাট মুক্তিযুদ্ধ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত

Nadigram
June 20, 2024 8:29 pm
Link Copied!

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মধ্য ভদ্রঘাট স্মৃতিসৌধ ও জাদুঘর মাঠ প্রাঙ্গনে এই মুক্তিযোদ্ধার জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন ক‌রে মুক্তিযোদ্ধুর পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে বৃক্ষরোপণ ক‌রেন। প‌রে স্মৃতিসৌধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

উক্ত অনুষ্ঠানটি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী

এসময় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা‌মিম তালুকদার লাবু, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। সিরাজগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।