ঢাকাMonday , 12 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ভাবতেই অবাক লাগছে ওরাও হত‍‍্যা মামলার আসামী

Nadigram
February 12, 2024 2:00 pm
Link Copied!

মো: শিবলু রহমান শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে সম্প্রতি ঘটে যাওয়া ছুরিকাঘাতে আল আমিন হত‍্যা মামলার আসামী লিখন (১৯) ও মিজান (২০)। আসামিদ্বয়কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ মামলার মূল আসামীও গ্রেফতার হয়েছে।

যে বয়সে লিখন ও মিজান নামে আসামীদের হাতে থাকার কথা কলম, পরনে স্কুল বা কলেজের ড্রেস, পিঠে থাকবে বই ভর্তি স্কুলব‍্যাগ! এসবের পরিবর্তে তাদের হাতেও এখন ধারালো অস্ত্র। এরাও নাকি হত্যা মামলার আসামী! বর্তমানে এ কেমন ভয়াবহ সমাজে আমাদের বসবাস! সর্বদায় আতঙ্ক বিরাজ করে কখন কে যেন হবেন সন্তান বা পিতামাতা হারা। এমন দূর্বিসহ ভয়াবহ জীবন যাপন করতে হয় এই সমাজের সাধারণ মানুষের। এর থেকে পরিত্রানের উপায় অদৌ মিলবে কি?

একটি সমাজ বা রাষ্ট্রে বিচার ব‍্যবস্থা কতটা অবনতি হলে হতে পারে এমন লোহমর্ষক বেদনাদায়ক ঘটনা। এসবের প্রতিকারে কি কখনো জোড়ালো ভূমিকায় দাঁড়াবে না এদেশের বিচার ব‍্যবস্থা। এদের দমনে শক্ত অবস্থানে কি অবস্থান গ্রহণ করবে না এদেশের আইন শৃংখলা ব‍্যবস্থা!

এর পরেও এমন ঘৃণ্য সমাজে সাধারণ মানুষের আস্থা কেবলই এদেশের আইন শৃংখলা পরিস্থিতি জোরদার ও সঠিক বিচার ব‍্যবস্থার উপর। এছাড়া অন্য কোন পন্থা আছে কি?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।