ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও জুয়া নির্মূলে নান্দাইলে স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ

Nadigram
September 22, 2025 11:21 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইলে জুয়া ও মাদকদ্রব্যের ভয়াবহ গ্রাস থেকে নান্দাইল উপজেলাকে মুক্ত করতে এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।

সেই লক্ষ্য তিনি উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী দল গঠনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই স্বেচ্ছাসেবী দলগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডে জুয়া ও মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।স্বেচ্ছাসেবী দলগুলো সংশ্লিষ্ট এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনকে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করবে। এর ফলে স্থানীয়ভাবে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।ইউএনও সারমিনা সাত্তার জানিয়েছেন, এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের। এতে করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা তৈরি হওয়ার পাশাপাশি অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেইজ – বুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, নান্দাইলকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ।

 

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, আশা করা যাচ্ছে এই কমিটিগুলো নান্দাইল উপজেলায় যেকোনো অপরাধ হ্রাসে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। এই উদ্যোগ সফল হলে নান্দাইল সারা দেশের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।