ঢাকাFriday , 21 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মাদক মুক্ত সমাজ গড়বো এটাই হোক আমাদের প্রত্যাশা: সাবেক এমপি মোশারফ

Nadigram
February 21, 2025 7:02 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড: মো. জাহেদুর রহিম খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এদিন সকাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন নৃত্য, কবিতা আবৃত্তি এবং যেমন খুশি তেমন সাজো সহ দিন ব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়োমিত খেলাধুলায় মনোযোগী হতে হবে, একমাত্র খেলাধুলাই পাড়ে মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদরে জ্ঞ্যান অর্জনের মাধ্যমে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়বো এটাই হোক আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব তহিদুর রহমান (শামীম) খান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মো. আতিকুর রহমান খান চৌধুরী (হুমায়ুন), অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহবুবুর রহমান আকন্দ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল লতিফ ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।