রিয়াজুল হক সাগর,রংপুর:
তীব্র দাবদাহ থেকে পরিত্রাণসহ রহমতের বৃষ্টি ও শীতল প্রকৃতির আকুতি নিয়ে শনিবার রংপুর মহানগরী ও জেলার হারাগাছে পৃথক পৃথকভাবে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শনিবার সকাল থেকে নগরীর সাতমাথা এলাকার পূর্ব খাসবাগ সবুজপাড়া ও হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। এছাড়াও মহানগরীর মাহিগঞ্জ থানার আরাজীমন খামার কাইদাহারা প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছে স্থানীয় মুসল্লিরা। এতে শতশত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়। তারা মহান আল্লাহর দরবারে তীব্র দাবদাহ থেকে পরিত্রাণসহ রহমতের বৃষ্টি ও শীতল প্রকৃতির আকুতি জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

