ঢাকাFriday , 16 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নর্থ ব্রীজ স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Nadigram
February 16, 2024 8:08 am
Link Copied!

রাজিব আলী রাজশাহী:

নর্থ ব্রীজ স্কুলের প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের উৎসব মুখরপরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী কাদিরগঞ্জ এলাকা সংলগ্ন ঈদগাহ মাঠে এই ক্রীয়া ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীয়া ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেন মেয়র ও ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকা ক্রিকেটার মোঃ মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন নর্থ ব্রীজ স্কুলের পরিচালক জাকিরুল ইসলাম রবেল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আব্দুল সালাম জনি পরিচালক নর্থ ব্রীজ স্কুল, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোমিন। তিনি তার বক্তব্যে বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরা প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির জন্য বিশেষ ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।