ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈল কুলিক নদী থেকে এক ভারসাম্যহীন মহিলা লাশ উদ্ধার

Nadigram
September 28, 2025 7:44 pm
Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের জয়কালি বাজারের পাশে কুলিক নদী থেকে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় জরিনা(বকো পাগলি) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত জরিনা(বকো পাগলি) হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামের বদরুল ইসলামের স্ত্রী তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াতো।

স্থানীয় সূত্রে জানা যায় কুলিক নদীরতে জেলেরা মাছ ধরতে গিয়ে লাশটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়,পরবর্তীতে স্হানীয় মানুষ জন প্রশাসনকে খবর দেয় এবং নদী থেকে লাশটি তুলে একটি দোকান ঘরে রাখেন।
অজানা লাশ দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটির সুরাতল করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন একটি ই’ডি মামলা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।