ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বিক্ষোভ, ২ লাখ টাকা জরিমানা আদায়

Nadigram
July 10, 2025 9:04 pm
Link Copied!

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় সংবাদ পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড আদায় করেন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলজোড় নদীর ভূঁইয়াগাঁতী ব্রীজ এলাকায় তেলিজানা ও ভূঁইয়াগাঁতী এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।তারা অভিযোগ করেন, ব্রীজের নিচ থেকে বসতবাড়ির আঙিনায় অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৪-৫ মাস ধরে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।সমাবেশের বিষয়টি জানার পর ঘটনাস্থলে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক পক্ষ থেকে ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন।এ সময় রায়গঞ্জ থানা পুলিশসহ প্রায় ৩০০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।