মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়ক অবরোধ করে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। রবিবার সকালে থানা রোড এলাকায় এ কর্মসূচিতে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ,চান্দাইকোনা ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি জাকারিয়া হোসেন, মীর রফিকুল ইসলাম(রতি), সহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, থানা রোড় এলাকায় একটি আন্ডার ব্রিজের নির্মাণের দাবি দীর্ঘদিনের। আন্ডার ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই অতিদ্রুত আন্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের।

