ঢাকাTuesday , 22 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন

Nadigram
October 22, 2024 7:58 pm
Link Copied!

মীর তানভীর ইসলামঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ  উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার ১১ টায় সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ’র সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগ চত্বরে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। 

উক্ত  বিতরনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম , উপজেলা জামাত আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মো. মোশাররফ হোসেন ভূয়া প্রমুখ ।   উল্লেখ্য, রায়গঞ্জ  উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে  উপজেলায় ৯১০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়। 

অত্র উপজেলায় মোট ৯ হাজার৪ শত ৬০জন কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১০০ জন গম, ভুট্টা ১২০ জন,   পিয়াজ ২০ জন, চীনাবাদাম ১০ জন, মসুর ডাল ৪০ জন ও খেসারি ডাল ৫০ জন ও অরহড় ২০ জনকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।   

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।