ঢাকাMonday , 12 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় নারীর আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ

Nadigram
February 12, 2024 10:21 pm
Link Copied!

সাদ্দাম উদ্দীন রাজ রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী জেলা পরিষদের পক্ষ থেকে রায়পুরা উপজেলার ৭১ জন সুবিধা বঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান জীবন মান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।সোমবার(১২ ফেব্রুয়ারী)বিকেলে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ সময় জেলা পরিষদের প্রধান কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী ও ৭ম বারের বিজয়ী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাংসদের সহধর্মিণী কল্পনা রাজিউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমসহ উপজেলার চেয়ারম্যানবৃন্দ। এ ছাড়াও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।