ঢাকাTuesday , 14 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-১২ এর অভিযান চালিয়ে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন গ্রেফতার

Nadigram
May 14, 2024 9:56 pm
Link Copied!

মো: শাহাবুদ্দিন সেলিম স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর কোম্পানির অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন এলাকা থেকে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।সিরাজগঞ্জ র‍্যাব -১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেশনায়।১৪ মে ২০২৪ ইং দুপুর ৩.৫৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং হেরোইন বিক্রয়ের নগদ ৮০০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামি মোছাঃ মমতাজ বেগম (৪০) স্বামী-মোঃ জালাল শেখ, সাং-দাড়িয়াপুর, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।