মো কাওসার আহম্মেদ স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের অন্তর্গত ভাটরা আকন্দপাড়ার কৃষক রফিকুল ইসলাম(অপি)র আমন ও ইরি ধানের ৪টি খড়ের গাদা আগুনে ভস্মীভূত।গত মঙ্গলবার মাঝরাতে আনুমানিক ১টার দিকে কে বা কারা শত্রুতার জেরে আগুন দিয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী রফিকুলের ভাই আব্দুস সালাম(বেদার)।তিনি আরও বলেন, “আমরা রাতে টের পেয়ে এসেই দেখি সবগুলো পালায় দাউদাউ করে আগুন জ্বলছে।মনে হয় মবিল ঢেলে দিয়ে আগুন লাগিয়েছে।মবিলের কারনে সম্পুর্ন খড় পুরে ছাই হয়ে গেছে।”এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আলোচনা সমালোচনা চলছে।কৃষক রফিকুলের ৫টি গাভী আছে।তাদের দৈনিক ওইসব খড়ের গাদা হতে খড় খাওয়াতো।এখন কৃষকের মাথায় হাত।গরু কে কি খাওয়াবে সে নিয়ে চিন্তিত।মাঠে এখনো সরিষার আবাদ শেষ হয়নি।ইরির আবাদ এখনো অনেক দেরি।এমতবস্থায় উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম।কৃষি অফিস থেকে সরকারি সাহায্য পেয়ে আবারও হাসিমুখে গবাদিপশু পালন করুক রফিকুল এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

