ঢাকাSaturday , 17 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে

Nadigram
February 17, 2024 7:34 am
Link Copied!

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত শহীদ মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার প্রথম, সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার কাজীপুর উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো শক্তিশালী বগুড়া সদর স্পোর্টিং ক্লাব বনাম শক্তিশালী কাজীপুর মাষ্টার্স স্পোর্টিং ক্লাব। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা

উদ্বোধন করেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। খেলায় ১০০/৬৭ পয়েন্টে বগুড়া সদর স্পোর্টিং ক্লাব কে হারিয়ে কাজীপুর মাষ্টার্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে।

এসময় ভলিবল খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলার কাজীপুর পৌরসভার মেয়র ও কাজীপুর উপজেলার।

আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন,সোনামুখী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার সহ ইউনিয়ন আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।