ঢাকাThursday , 15 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শাহীন স্কুল সলঙ্গায় পিঠা উৎসব অনুষ্ঠিত

Nadigram
February 15, 2024 8:13 am
Link Copied!

এইচ এম ফারুক চলনবিল প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত শাহীন স্কুলে আজ বুধবার সকালে শীতকালীণ পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“শীতের পিঠা ভারি মিঠা, পিঠা খাই পুরস্কার পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
উক্ত পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলংগা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব আপেল মাহমুদ। উক্ত অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করেন সলংগা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক।

১ম অধিবেশন পিঠা উৎসব এবং আগত উৎসুক দর্শনার্থীদের মাঝে র‌্যাফেল ড্র’র কুপোন বিতরণ শেষে ২য় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ প্রধান শাখার নির্বাহী পরিচালক আজকের পিঠা উৎসবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল করিম তালুকদার।

সিরাজগঞ্জ শাখা পরিচালক জনাব মোঃ নুরুল হক এর পরিচালনায় সকল ইভেন্ট শেষ করে র‌্যাফেল ড্র’র ১ম প্রাইজ ৩২” এলইডি টিভি,মোবাইল ফোনসহ মোট ৯টি আর্কশনীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা সহ সলঙ্গায় “শাহীন স্কুল” কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, “শাহীন স্কুল” সলঙ্গা শাখার পরিচালক জনাব মোঃ আব্দুস সামাদ এবং মোঃ রাকিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আখতার হোসেন হিরন সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্র/ছাত্রীসহ অভিভাবক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।