ঢাকাFriday , 9 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nadigram
August 9, 2024 7:45 am
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।০৮ আগস্ট(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার ক্যাপ্টন (সেনা সদস্য) আজিজুল হক অনিক। এ সময় প্রধান অতিথি ক্যাপ্টেন আজিজুল হক অনিক বলেন,বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন। তিনি আরও বলেন, যারা সরকারি সম্পদ ও জনগণের যানমাল লুটপাট করবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ,বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল ওহাব,বুলবুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল করিম,জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ছাত্র সমাজের সাব্বির, ছাত্র শিবির নেতা সোহান ইসলাম সোহেল রানা প্রমূখ।
প্রসঙ্গতঃ প্রশাসনের প্রতি আস্থা ফিরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দলের রাজনীতিবিদ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।