ঢাকাSunday , 1 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে কীটনাশক কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

Nadigram
September 1, 2024 8:22 pm
Link Copied!

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় একটি কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারণার অভিযোগে কারখানার মালিক মিথুনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০১ সেপ্টেম্বর(রোববার) দুপুর
১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাসানের চাতাল এলাকায় অবস্হিত ওই কীটনাশক কারখানায় অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান।

সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান জানান,রোববার দুপুরে আমরা ওই কারখানা অভিযান পরিচালনার সময় দেখতে পাই দুইজন বাচ্চা খোলা অবস্থায় কীটনাশক প্যাকেটিং করছে।এছাড়াও অনেক খালি প্যাকেট দেখা যায়। ওই প্যাকেট গুলির গায়ে আগে থেকেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। খালি প্যাকেটের গায়ে আগে থেকেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বসানো এক ধরনের প্রতারণা। এই প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ওই কীটনাশক কারখানার মালিক মিথুনের ৫০ (পঞ্চম) হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।