ঢাকাFriday , 10 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে নিয়মিত মামলা করেছেন প্রশাসন

Nadigram
May 10, 2024 11:09 pm
Link Copied!

তাজুল ইসলাম:বগুড়ার শেরপুর উপজেলায় খানপুর ইউনিয়নের বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।আজ শুক্রবার বিকাল ৪.৩০ টায় খানপুর ইউনিয়নের বড়িতলির বাঙালি নদীতে অবৈধ বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি জনাব রেজাউল করিম । ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়া যাওয়ায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম  বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার খানপুর ইউনিয়নের বড়িতলি গ্রামের নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দু স্থানীয় কিছু জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।