ঢাকাThursday , 18 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন 

Nadigram
April 18, 2024 11:30 pm
Link Copied!

 তাজুল ইসলাম:বগুড়া শেরপুরে প্রানীসম্পদ  সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪এর জাতীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয় এর সহযোগিতায় এ প্রদর্শনীর উদ্বোধন হয়।এর ধারাবাহিকতায় একই দিনে সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ  প্রদর্শনীর স্থানীয়ভাবে উদ্বোধন হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মোছা. রেহানা খাতুন। সংশ্লিষ্ট দপ্তরের এলডিডি প্রকল্পে নিয়োজিত ডা. মোকরেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: ফারজানা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শাহাদৎ হোসেন, গণমাধ্যকর্মী, খামারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে প্রদর্শনীতে ২৪টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দরা।অনুষ্ঠানে বক্তরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাণি সম্পদের বিকল্প নেই। দেশে আমিষ ও পুষ্টির চাহিদা যোগান দিতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে প্রাণিসম্পদ বিশেষভাবে ভূমিকা পালন করছে। এই সম্পদকে রক্ষনাবেক্ষণ ও টিকিয়ে রাখতে আমাদের সবারই এগিয়ে আসা জরুরি।উল্লেখ্য, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুয়াযী সপ্তাহব্যাপী বিনামূল্য গবাদিপশুর ভ্যাকসিন, ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা দেয়া হবে। তবে প্রদর্শনীর একদিনের হলেও প্রাণিসম্পদের সেবা সপ্তাহ কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানান শেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।