মোঃ সায়েম (বগুড়া) শেরপুর প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বগুড়ার শেরপুরে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
শনিবার (৩রা আগস্ট) বেলা ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি স্থানীয় বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পযর্ন্ত প্রদক্ষিণ করে পূণরায় বাসষ্ট্যান্ডে মিলিত হয়।
এর এক পর্যায়ে ওই মিছিলে শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করলে মিছিলটি গণ মিছিলে পরিণত হয়।
এসময় মিছিলকারীরা স্লোগানের মধ্যদিয়ে প্রধান মন্ত্রীর পদত্যাগসহ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ফুঁসে উঠে।
এরপর আগামীকাল থেকে শুরু হওয়া সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়ে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন তারা।
উল্লেখ্য মিছিলকারীদের কোথাও কোনো পুলিশের বাধা দেওয়া লক্ষ্য করা যায়নি, এবং নিরাপদ দুরত্ব রেখে মিছিলটি পর্যবেক্ষণে রেখেছিলেন তারা।
এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, “এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।“

