ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সড়াতৈল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন সভাপতি আশরাফুল ইসলাম মিলন

Nadigram
September 8, 2025 8:04 pm
Link Copied!

মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল উচ্চ বিদ্যালয় ও সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সড়াতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শহীদুল, এবং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ার তাহের।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন।

২ ফেব্রুয়ারি সড়াতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পান আশরাফুল ইসলাম মিলন, দায়িত্ব পাওয়ার পর থেকে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন- সড়তৈল উচ্চ বিদ্যালয় ও সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি মৌসুমে মাঠে পানি জমে না থাকে—এ লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিদ্যালয় মাঠ ভরাটের ব্যবস্থা করেন। এছাড়াও তিনি অভিভাবক সমাবেশের আয়োজন করেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।