ঢাকাWednesday , 4 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সমাজ সেবায় অনন্য স্মার্ট বয়েজ

Nadigram
June 4, 2025 2:04 pm
Link Copied!

রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সমাজের নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন, অসহায়, পিছিয়ে পড়া মানুষের পাশে ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে “আমরা ভালো থাকব-দেশকে ভালো রাখব” এই স্লোগান নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মার্ট বয়েজ। জনসেবা, শিক্ষা বিস্তার, ধূমপান ও মাদক প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, অন্যায়-অবিচার প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলা ও সুস্থ বিনোদন চর্চা সহ বিভিন্ন সামাজিক বিষয়াদি নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

স্মার্ট বয়েজের উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার প্রদান, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ অন্যতম। এছাড়াও সংগঠন টি দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচসহ, ফ্রী টিউশন ব্যাবস্থাও করে থাকে।

শিক্ষা বিস্তারের অংশ হিসেবে প্রতি শুক্রবারে অবৈতনিক ‘স্মার্ট ক্লাস’ নামক একটি ক্লাস পরিচালনা করা হয়। সেখানে দেশপ্রেম, মানবতা, আদব-কায়দা, শিষ্টাচার, সৃজনশীল প্রতিযোগিতা সহ বিভিন্ন দিবসে বৃত্তি পরীক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাংকনের আয়োজন ও করা হয়।

এছাড়াও সমাজের বৃদ্ধা অসহায় মায়েরা যারা আছেন, যাদের দেখার কেউ নেই তাদের জন্য স্মার্ট বয়েজ যেন একটি ছায়া প্রদানকারী বটবৃক্ষের মতো। স্মার্ট বয়েজ বিভিন্ন গ্রামের হতদরিদ্র অসহায় মায়েদের খুঁজে বের করে তাদের মাসিক বাজারের ভার বহন করে থাকে।

স্মার্ট বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আসলাম উদ্দিন জানান- স্মার্ট বয়েজ আরো ব্যাপক হারে কাজ করে যাবে। তারা ইতোমধ্যে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করেছে। এছাড়াও বেশ কয়েকটা মেডিকেল ক্যাম্পেইন তারা সম্পন্ন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।