ঢাকাTuesday , 6 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সরকারী প্রাইমারি স্কুলের কাজের নিম্ন মানের ইট বালু সিমেন্ট ব্যাবহার করার অভিযোগ  ঠিকাদারের বিরুদ্ধে 

Nadigram
February 6, 2024 10:23 am
Link Copied!

সাকিদ হাসান, শেরপুর, বগুড়া:সারিয়াকান্দী, থানার বোহাইল ইউনিয়ন এর দক্ষিন চর মাঝিড়া সরকারী, প্রাথমিক বিদ্যালয় এর উন্নয়ন প্রকল্পের কাজ নেন ঠিকাদার রুবেল মিয়া। কিন্তু কাজে ফাকি ও নিম্নমানের সরাঞ্জম ব্যবহার এবং নানা অনিয়ম এর অভিযোগ উঠেছে ঠিকাদার রুবেল এর বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসি জানান ঘড় নির্মানে ব্যবহার করা হয়েছে নিম্নমানের টিন, এবং টিনের নিচে পি ফোম ইনসুলেশন দেওয়ার কথা ছিলো কিন্তু সেটা দেওয়া হয়নি। এলাকাবাসি জানান পি ফোম ইনসুলেশন না দেওয়ার কারনে রুমের ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে শিশু বাচ্চাদের অনেক কষ্টকর হবে তাদের পড়াশোনা । এছাড়াও শীতের দিনে টিন ঘামিয়ে পানি পড়ে লোহার পাতিতে মরিচিকা পরে টিন খুব তারাতারি নষ্ট হয়ে যাবে। এলাকাবাসি আরো জানান, মেঝে ঢালাই এর কথা ছিলো এক নাম্বার ইট দিয়ে কিন্তু মেঝেতে বিছানো হয়েছে সবচেয়ে নিম্নমানের পচা ইট। এবং ১০ ইন্সি গাথুনিতে ব্যবহিত হয়েছে নিম্নমানের বালু সিমেন্ট যা কয়েক যায়গায় ফাটল ধরেছে এবং এক যায়গায় ধসে গিয়েছে, এলাকাবাসী আরো জানান দরজা জানালাও বানানো হচ্ছে নিম্নমানের কাঠ, দরজায় কাঠ দেওয়ার কথা ছিল মেহগুনি কিন্তু সেখানে ইউকেলেক্টার গাছের কাঠ সাথে আম গাছের কাঠ তার মাঝে অনেক গড়মা কাঠের ভেজাল দিয়ে কাজগুলো সম্পূর্ণ করতে যাচ্ছে ঠিকাদার রুবেল মিয়া,।নানা অনিয়ম এর কারনে এলাকাবাসী উন্নত মানের সরাঞ্জম ব্যাবহার করতে নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার রুবেল মিয়া তাদের কথা না রেখে নিম্নমানের কাজ করতে থাকার কারনে এলাকাবাসী, গতকাল কাজ বন্ধ করে দেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।