ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল মোমেন

Nadigram
August 23, 2025 9:06 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা (অব:) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

‎শনিবার (২৩ আগস্ট ) বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখা কার্যালয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।

‎সভায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নান্দাইল -৯ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ”‎তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।”

‎সভায় নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন (অব:) মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।