কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কে,বি,এম মডেল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে
সোমবার(২৫ ডিসেম্বর) বিকেল তিনটায় সিংড়া উপজেলার বড়গ্রাম কেবিএম একাডেমি মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের পাঠদান ঘোষনা করা হয়
মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ আল আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর স্ত্রী আরিফা জেসমিন কনিকা, লুৎফন নাহার লতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন সহ স্থানীয় কৃতিত্ব ব্যাক্তিবর্গ
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের উত্তরত্তর সাফল্য কামনা সহ সভায় উপস্থিত সাধারণ জনতার মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত পার্থীর পক্ষে ভোট চান বক্তারা
শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে এবং তোবারক বিতরনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়

