ঢাকাMonday , 5 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় চোর চক্রের ৫ জন আটক

Nadigram
February 5, 2024 8:34 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মোঃ সম্রাট খাঁ সহ (২৪) ৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— সিংড়া উপজেলার খাগরবাড়িয়া এলাকার মো. হাছান খাঁর ছেলে মূলহোতা মো. সম্রাট খাঁ (২৪), একই এলাকার মো. দেলোয়ার খানের ছেলে মো. রিদয় খান (২৫), মৃত কালু খাঁর ছেলে মো. জনি খান (২৮), মৃত গোলজার খাঁর ছেলে মো. হাছান খাঁ এবং উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. রানা শেখ (২০)।
র‌্যাব নাটোর জানায়, গোপন সংবাদে রোববার রাতে নাটোর জেলা সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ওই এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূলহোতা মো. সম্রাট খাঁসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে। এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুইটি সিমকার্ড জব্দ করে র‌্যাব।
জব্দ করা মোবাইল ফোন নাটোর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রিরর জন্য নিজেদের কাছে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন গ্রেফতার আসামিরা। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।