ঢাকাMonday , 28 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Nadigram
October 28, 2024 6:05 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

সোমবার বিকেল ৪টায় উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ’র সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মো. মিজানুর রহমানের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আবু মুসা ফেরদৌস, মাওলানা সেলিম রেজা, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মতলেব হোসেন, আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।