কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে ও সিংড়া দমদমা পাইলট হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যায় আরমান। ধানবোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিন ধানকাটা শ্রমিকও আহত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

