ঢাকাThursday , 1 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর

Nadigram
February 1, 2024 7:40 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাত ৯ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের পিপলশন দড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দড়িপাড়া গ্রামের সুইট ও রফিকুল ইসলামের মধ্যে র্দীঘ দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত আনুমানিক ৯ টায় প্রতিপক্ষ সুইট তার দলবল নিয়ে রফিকুলের বাড়ি হামলা করে। হামলাকারীরা এ সময় দুটি মটরসাইকেল একটি পাওয়ার টিলার সহ ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান। তবে হামলার ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্ত সুইট হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানা অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম জানান, দুই পক্ষের বিরোেেধর জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোন পক্ষই কোন অভিযোগ করে নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।