ঢাকাMonday , 14 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Nadigram
April 14, 2025 11:05 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।র‌্যালী শেষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।