ঢাকাWednesday , 23 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ব্যানার-ফেস্টুন অপসারণ

Nadigram
April 23, 2025 10:08 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা থেকে সিংড়া পৌরসভার উপজেলা চত্বর থেকে বাসস্ট্যান্ড হয়ে চলনবিল গেইট পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া রায়হান কবির বলেন, সিংড়া পৌর প্রশাসক মাজহারুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত করছি। পৌর শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে।সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সৌন্দর্য নষ্ট করে শহরে ব্যানার-ফেস্টুন লাগালে জরিমানা করা হবে। ইতিমধ্যে নিয়মভঙ্গকারী কৃষাণ হোন্ডা শো-রুমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।