ঢাকাFriday , 16 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় শত্রুতার জেরে কলেজশিক্ষার্থীকে পিটিয়ে আহত

Nadigram
August 16, 2024 4:07 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে মোঃ নাজমুল ইসলাম নাজিম (২৪) নামে এক কলেজশিক্ষার্থী পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গুরুতর আহত ওই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল অনুমান সাতটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত মোঃ নাজমুল ইসলাম নাজিম তালঘড়িয়া গ্রামের মৃত কুরবান আলী (মাষ্টার) এর ছেলে ও নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি (এন,এস ) কলেজে অনার্স ৪র্থ বছরের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোঃ আমজাদ, আঃ মান্নান, আমজাদ পিতা আব্দুল খালেক তাদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিলো ওই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থী নাজিম দের চুলা ভাংচুর করে ও নাজিম ও তার মা সামিনা বেগম কে মারপিট করে।

বিবাদী আমজাদ হোসেন বলেন, তারা আমার মা ও আঃ মান্নান এর স্ত্রী আকলিমা বেগম কে মারার পরে আমরা মারছি। এর আগেও কয়েকবার শালিশ হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কালাম বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।