ঢাকাTuesday , 24 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু

Nadigram
December 24, 2024 5:30 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও মতবিনিময় করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এস এম জার্জিস কাদির বাবু।

সোমবার রাত ৮টায় তার নিজ গ্রাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম ঈদগাহ মাঠে গ্রামবাসী আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীতা ঘোষণা করেন জার্জিস কাদির বাবু।

মো. মসলেম উদ্দিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রভাষক মো. আলী হাসান ও আউয়াল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জার্জিস কাদির বাবুর সহধর্মিণী নুরমহল, পুত্র এস এম অনিন্দ্য জার্জিস, গ্রামবাসী সহকারী অধ্যাপক জনাবুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব আত্তাব, সরদার মোহাম্মদ আলী, সরদার আফছার, দুদু, আব্দুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জার্জিস কাদির বাবু বলেন, অবশ্যই আমি মৌগ্রামের কৃতি সন্তান, সিংড়ার যেকজন সূর্য সন্তান রয়েছে আমি তার মধ্যে একজন। আমি ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার, জজ হ্যারিসন স্বাধীনতা পুরষ্কার, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক পেয়েছি। সুতরাং এ সকল বিচারে এই গ্রামের সমস্ত কিছু উচ্চতর কর্মকান্ড ও অর্জনের ক্ষেত্রে আমিই প্রথম এবং গ্রামবাসী যদি বলে আমি মৌগ্রামের কৃতি সন্তান, তাহলে এটাই সত্য।

তিনি আরও বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলস্রুতিতে আমার রাজনীতিকে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।