ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Nadigram
September 26, 2025 6:47 pm
Link Copied!

কাবিল উদ্দিন কাফী, সিংড়া, নাটোর

নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৫টায় বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুর রহিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।