মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর ১নং মিলগেট এলাকায় একজন পুলিশ কনস্টেবল ও এক নারীকে আপত্তিকর অবস্থায় জনতা আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ১ অক্টোবর (বুধবার) বিকেলে। আটক ব্যক্তিদের একজন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত পুলিশ কনস্টেবল সেলিম আহমেদ, যিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল এবং এলাকায় তাদের কার্যকলাপ নিয়ে আগে থেকেই নানা আলোচনা চলছিল।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

