রাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে মাওলানা ভাসানী কলেজের ২০২৪-২০২৫ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৫ ডিসেম্বর) সকালে মাওলানা ভাসানী কলেজের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের শুরতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতও আহত তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী কলেজের গভনিং বডি সভাপতি মকবুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ভাসানী কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ছাত্র- ছাত্রীদেরকে বরণ ও ছাত্র -ছাত্রীদের উদেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মোঃ হারুন অর রশিদ খান হাসান, মাওলানা ভাসানী কলেজের বিদ্যুৎসাহী গভনিং বডি অন্যতম সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মাওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, এছাড়াও আরো বক্তব্য রাখেন, সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী ও অন্যন্য সমন্বয়কগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সালমান জোয়ার্দার, আমানুল্লাহ আসিফ, প্রমুখ।
এসময়ে শিক্ষক,শিক্ষিকা ও সাধারণ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

