ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সালেহা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Nadigram
September 13, 2025 5:59 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধিঃ

মরহুমা সালেহা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে সিরাজগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সালেহা বেগম স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ সভা বসে।

সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন পাঠাগারের সদস্য মাহবুবে খোদা টুটুল, অসীম কুমার রায়, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, আসলাম উদ্দিন, কাওসার আহমেদসহ আরও অনেকে।

সভায় জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান, পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে গাছ বিতরণ এবং শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, “সালেহা বেগমের জীবনাদর্শ, শিক্ষা ও সমাজসেবামূলক কর্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।