রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

