সিরাজগঞ্জ সদর প্রতিনিধি:
সিরাজগঞ্জের হরিণা মাস্টারপাড়ায় সামাজিক সংগঠন স্মার্ট বয়েজ-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বিকেলে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, “স্মার্ট বয়েজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বিস্তার, পরিবেশ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনে এ সংগঠন আরও ব্যাপক পরিসরে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।”
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আসলাম উদ্দিন সকল সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের মূল শ্লোগান— আমরা ভালো থাকবো, দেশকে ভালো রাখবো—এই আদর্শকে সামনে রেখে আগামীতেও সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে স্মার্ট বয়েজ।”
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

