ঢাকাWednesday , 27 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠন

Nadigram
March 27, 2024 10:12 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের (বাসকপ) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবে কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুন্দরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন। সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুকে এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়। এতে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি একেএম শামসুল হককে সভাপতি, জাগো নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি সুদীপ্ত শামীমকে সাধারণ সম্পাদক ও বিশ্ব বাংলা ২৪ টিভির প্রতিনিধি আসাদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।এছাড়া কমিটিতে দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদকে সহ-সভাপতি, ফাল্গুনী টিভির প্রতিনিধি ওমর ফারুককে যুগ্ম-সাধারণ সম্পাদক, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ, ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ রাজুকে দপ্তর ও প্রচার সম্পাদক, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাইফুল আকন্দকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ভোরের সময়ের প্রতিনিধি শহিদুল ইসলাম আকন্দ, দেশের আলোর নাদিম হোসেন ও বাংলাদেশ সমাচারের বাপ্পী রাম রায়কে নির্বাহী সদস্য করে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।