ঢাকাWednesday , 28 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

২০২৫-২০২৬ ইং অর্থবছরের জন্য প্রস্তুতকৃত খসড়া বাজেট অনুমোদন, আলোচনা সভা ও সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে

Nadigram
May 28, 2025 10:07 am
Link Copied!

মোঃ শিবলু রহমান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৪নং‌ আড়িয়া ইউনিয়ন পরিষদে ২৬ মে ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের বাজেট সভার কার্য বিবরণী।
অদ্যকার সভায় সভাপতি ছিলেন মোঃ আতিকুর রহমান, চেয়ারম্যান আড়িয়া ইউনিয়ন পরিষদ।
সভাপতি সাহেব সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার কাজ শুরু করেন এবং সভাপতি সাহেব অদ্যকার সভা পরিচালনার জন্য আড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম”কে অনুমতি দিলে তিনি সভার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের পুরুষ ও মহিলা ওয়ার্ড সদস্য-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভার আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা-কালে সভাপতি সাহেব ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত সভার মাধ্যমে অত্র ইউপির গত ২৬-০৫-২০২৫ ইং ২০২৫-২০২৬ ইং অর্থবছরের খরচা বাজেট পেশ করেন। উক্ত খসড়া বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রস্তুতকৃত বাজেটটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বাজেটে উপস্থিত সকলে তাদের অভিমত পোষণ করেন। তিনি আরো জানান খসড়া বাজেটটি আলোচনা-পর্যালোচনা পূর্বক অনুমোদন করে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করতে হবে। অতপর বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা করে ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল বাসেত সাহেব বলেন যে, প্রস্তাবিত বাজেটে রাজস্বের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা আদায়ের জন্য সকলকে আন্তরিক হতে হবে। কারণ রাজস্ব আদায় নিশ্চিত করতে না পারলে ইউনিয়ন পরিষদ কখনোই শক্তিশালী হতে পারবেনা এবং অফিসিয়াল কাজ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ-কর্মে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই আমাদের সকলকে ওয়ার্ড সভার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে ইউপি নির্ধারিত বিভিন্ন কর প্রদানে উৎসাহী করতে হবে। তার এ আলোচনায় সকলে উৎসাহ পোষণ করেন এবং নির্ধারিত রাজস্ব আদায়ের ব্যাপারে সকলের সচেষ্ট হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ২০২৫-২০২৬ ইং অর্থবছরের বাজেটের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২,১৪,১২৬/- (বায়ান্ন লক্ষ চৌদ্দ হাজার একশত ছাব্বিশ) টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫২,১৪,১২৬ (বায়ান্ন লক্ষ চৌদ্দ হাজার একশত ছাব্বিশ) টাকা। এবং রাজস্ব উদ্বৃত্ত সহ মোট উন্নয়ন অনুদান প্রাপ্তি ১,২৭,৪৮,১২৫/- (এক কোটি ছাব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার একশত পঁচিশ) টাকা। অন্যদিকে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১,২৬,৪৮,১২৫/- (এক কোটি ছাব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার একশত পঁচিশ) টাকা। সর্বমোট বাজেট ১,৭৯,৬২,২৫১/-(এক কোটি ঊন আশি লক্ষ বাষট্টি হাজার দুইশত একান্ন) টাকা। খসড়া বাজেট-টি সভাপতি সাহেব পুনরায় পর্যালোচনার জন্য সবাই উপস্থাপন করেন। খসড়া বাজেটের বিভিন্ন দিক নিয়ে সদস্য/সদস্যাগণ তাদের অভিমত ব্যক্ত করেন এবং প্রনীত খসড়া বাজেটটি বাস্তবায়নযোগ্য হওয়ায় সকল সদস্য/সদস্যা তা অনুমোদনের পক্ষে মতামত ব্যক্ত করেন। অতঃপর বিস্তারিত পর্যালোচনান্তে সর্বসম্মতিক্রমে অত্র ইউপির জন্য প্রনীত খসড়া বাজেটটি ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের জন্য অনুমোদন করা হয় এবং অনুমোদিত বাজেটটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দপ্তরে দ্রুত প্রেরণ করার জন্য সভাপতি সাহেবকে অনুরোধ জানানো হয়।
অদ্যকার বাজেট আলোচনা সভায় আর কোন আলোচনা না থাকায় চেয়ারম্যান সাহেব উপস্থিত সকল সদস্য সদস্যাগণকে ধন্যবাদ জানিয়ে সভার আলোচনা সমাপ্ত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।