ঢাকাSaturday , 17 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ার গাছে গাছে আগাম আমের মুকুল

Nadigram
February 17, 2024 7:30 am
Link Copied!

কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

চলনবিলে সময়ের আগেই শোভা ছরাচ্ছে আমের মুকুল
মাঘ আর বসন্তের আগমনিতে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় আমের মুকুলের দেখা মিলেছে গাছের শাখায় শাখায়।
ফেব্রুয়ারির শেষের দিকে মুকুল আসার কথা থাকলেও এবার আগাম মুকুল ফুটেছে গাছের ডালে
গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল।
চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল।

হরেক রকমের আমের জন্য প্রসিদ্ধ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বাহারি আমের চাষ করা হয়। এদিকে সিংড়ার চলনবিলজুরে দেখা যায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে ফুটেছে আমের মুকুল।
মুকুল আসা ও ফল ধরার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কাঙিক্ষত ফলন পেতে এ সময় যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সঠিক ব্যবস্থাপনার অভাবে আমের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। আম গাছে সঠিক সময়ে ও সঠিক মাত্রায় সার, সেচ, পোকামাকড়, ছত্রাক- রোগবালাই ব্যবস্থাপনার মাধ্যমে আমের ফুল ও গুটি ঝরা রোধ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।