আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা:গত শনিবার ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজ কে হত্যার সাথে জড়িতদের ছবি ও ভিডিও দেখে সনাক্ত করে গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ২৯ অক্টোবর (রবিবার) সকালে পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শামিম রেজা পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, ভিডিও ফুটেজ দেখে শামিমকে গ্রেফতার করা হয়েছে। সে ঢাকার পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত, তাকে ঢাকায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

