ঢাকাWednesday , 24 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেফতার

Nadigram
January 24, 2024 10:22 pm
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় বৈদ্যুতিক মটির চুরি করে চিরকুট লিখে টাকা দাবি করা চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত ৯ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার নরহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রড কাটার লোহার কাঁচি ও মোবাইল নম্বরসহ ৬ টি চিরকুট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার কাহালু উপজেলার নহরাপাড়া গ্রামের মৃত- গোফ্ফার সরদারের ছেলে মোঃ ওমর ফারুক(২১) ও একই উপজেলাধীন শিলকহোর গ্রামের মৃত-মোহাম্মাদ আলী মন্ডলের ছেলে মোঃ সাজু মন্ডল(৪০)।
২৪ জানুয়ারি(বুধবার) দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানে হয়।
এর আগে গত ১১ জানুয়ারি কাহালু আববনরহট্র এলাকার বেলালুর রহমানের ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি হলে তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পাওয়ার পর র‍্যাবের একটি চৌকস টিম এই চোর চক্রকে ধরতে অভিযানে নামে। অভিযানকালে মঙ্গলবার রাত ৯ টার দিকে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মিটার চোর চক্রের সক্রিয় দুই সদস্য ওমর ফারুক ও সাজুকে গ্রেফতার হয়।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান যায় আসামিরা দীর্ঘদিন ধরেই বিৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো। এরপর তারা মিটার,ফেরত দেওয়ার কথে বলে চিরকুট লিখে টাকা দাবি করতো। এছাড়াও তারা একাধিক সীমকার্ড ব্যবহার করে চতুরতার সাথে টাকা আদায় করতো বলে জানা যায়।

তিনি আরও আরও বলেন, গ্রেফতারকৃত ওমর ফারুক ও সাজুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।