ঢাকাThursday , 1 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে ফুল গাছ কিনতে ভিড়-শিক্ষার্থীরা

Nadigram
February 1, 2024 7:32 am
Link Copied!

সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:

শীত আর কুয়াশার চাদর পেতে দিয়েছে প্রকৃতিজুড়ে। শীতের কাঁপন লাগছে গায়ে। বৈরী হাওয়ায় একদিকে পত্র-পল্লব নিষ্প্রভ হলেও অন্যদিকে ফুলের দলে লেগেছে বাহারি রঙের উচ্ছাস। গাছে গাছে ফুটতে শুরু করেছে ফুল,আর বাঙালি তারা নিজের প্রিয় ঘর বা ছাদ-টবে সাজানোর জন্য ব্যস্ত। শীত পড়তেই গাঁদা থেকে বিভিন্ন ফুল গাছ বিক্রি বেড়েছে রায়গঞ্জ উপজেলা জুড়ে। শীতের মরশুমে বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের। উপজেলার জয়ান পুর গ্রামের ফুল চাষী মশিউর রহমান-দশ বছর ধরে ভ্যানে করে ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের-শিক্ষার্থীদের কাছে বিক্রি করছে ফুল। প্রতিটি ফুল গাছ ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গাঁদা ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, বলগান্দা,মেরিগোল,কুইনসুপার,স্টার,দেশি গোলাপসহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। শীতের মরশুমেই ফুল গাছ কেনার হিড়িক পড়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।